ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লন্ডনে ছুরিকাঘাতের দায়ে কিশোরী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে দুই বালিকাকে ছুরিকাঘাতের দায়ে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন এ ধরনের ঘটনা ঘটলো তা জানা যায়নি।

 

মহানগর পুলিশ বলেছ, পূর্ব কেনসিংটনে সোমবার বিকালে দুই কিশোরী আহত হওয়ার পর ওই কিশোরীকে আটক করা হয়েছে। আটকের পর ঐ কিশোরীকে আজও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই দুই বালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নর্থ অ্যান্ড রোডে ওই ছুরিকাঘাতের ঘটনার পর পুলিশ ডাকা হয়। পুলিশ গিয়ে দেখে সেখানে দুই কিশোরী আহতাবস্থায় পড়ে আছে। পরে তারা আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের জখম মারাত্মক কিছু নয়।