খালেদার সঙ্গে দেখা করতে গেলেন স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে গিয়েছেন পরিবারের ৫ জন সদস্য। তারা সেখানে কিছু সময় অবস্থান করবেন।
পরিবারের ৫ জন সদস্য হলেন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাজিতা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ তারা কারাগারের ভেতরে প্রবেশ করেছেন।
