২০ বছর ভাত খান না মুখ্যমন্ত্রী মমতা!
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৮ এএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০২:২২ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার
ছিপছিপে গড়নের সাদামাটা সাজগোজ। চেহারায় রাশভাড়ি ভাব। একেবারে সাধারণ লাইফ স্টাইল৷ সদা ব্যস্ত৷ একের পর এক মিটিং, নবান্ন সামলানো৷ রাজ্যের দায়িত্বভার তার শক্ত কাঁধে ৷ সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি৷ বলছিলাম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।
যতটা সাধারণ তিনি ততটাই সাধারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়েট চার্ট ৷ যে ডায়েট মেনে চলেই, সারাটা দিন তরতাজা থাকেন তিনি৷
সম্প্রতি কলকাতায় এক টিভি চ্যানেলের স্টুডিওতে এসে নিজের ডায়েট চার্ট সবার সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘২০ বছর ধরে ভাত খাই না৷ আমি বরং মুড়ি ও চিড়েটাই বেশি খাই৷ সকালে উঠে কিছুটা চিড়ে মুখে দিয়েই বেরিয়ে পড়ি৷ তারপর অবশ্য চা-বিস্কুট খাই৷
তিনি বলেন, রাতে বাড়িতে ফিরে, ফ্রেশ হয়ে ডিনার করি৷ আর ডিনারে থাকে মুড়ি এবং চকোলেট৷ চকোলেটটা আমি খুব ভালোবাসি খেতে৷ মিষ্টি খাই ৷ মিষ্টিটা আমি একটু বেশিই খাই৷ কিছু তো খেতে হবে আমাকে৷’
মুখ্যমন্ত্রী মমতা জানান, ‘তবে রোববারের মেন্যুটা একটু আলাদা ৷ ডিমের বড়ার ঝোল ও মুড়ি আমার দারুণ ফেভারিট৷’
শুধু খাওয়া-দাওয়াই নয়, মুখ্যমন্ত্রী জানালেন, ‘হাঁটি বলেই ভালো আছি৷ যা খাই তা ঝরিয়ে ফেলি ৷ ঘুম থেকে উঠে বিছানাতেই আধঘণ্টা ব্যায়াম করি৷ ট্রেডমিল করি৷
তিনি বলেন, সবচেয়ে বড় ব্যাপার মনকে ভালো রাখি৷ বই পড়ি, সিরিয়াল দেখি ৷ দেশ-বিদেশের খবর দেখি ৷ বই লিখি, গান শুনি৷ গান আমার খুবই প্রিয় ৷ ’
