ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:২৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিল্লি সুপ্রিম কোর্টে আরেকজন নারী বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৯ এএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪২ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

আরও এক নারী বিচারপতি পেল ভারতের রাজধানী দিল্লির সুপ্রিম কোর্ট৷ আগামীকাল শুক্রবার বিচারপতি হিসাবে শপথ নেবেন ইন্দু মালহোত্রা৷ বুধবার কেন্দ্রীয় আইনমন্ত্রী বিচারপতি হিসাবে ইন্দু মালহোত্রার নিয়োগে ছাড়পত্র দেন৷ তাকে নিয়ে দিল্লি সুপ্রিম কোর্টের নারী বিচারপতির সংখ্যা বেড়ে হল দুই৷

 

এই মুহূর্তে সুপ্রিম কোর্টে নারী বিচারপতি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন আর ভানুমতি৷ জানা গেছে, তিন মাস আগে কলেজিয়াম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আইনজীবী ইন্দু মালহোত্রা ও বিচারপতি কে এম জোসেফের নাম শীর্ষ আদালতের বিচারপতির জন্য বিবেচনা করে৷ সেই প্রস্তাব কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়৷

 

এদের মধ্যে কে এম জোসেফ উত্তরাখন্ড হাইকোর্টে প্রধান বিচারপতির দায়িত্বে আছেন৷ কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে তার নিয়োগে ছাড়পত্র দেয়নি আইনমন্ত্রী৷ অপরদিকে ইন্দু মালহোত্রা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করছিলেন৷ জানা গেছে কাল শুক্রবার বিচারপতি হিসাবে শপথ নেবেন ইন্দু মালহোত্রা৷



ইন্দু মালহোত্রাকে নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নারী বিচারকের সংখ্যা বেড়ে হল দুই৷ ২০১৪ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হন আর ভানুমতি৷ দেশটিতে স্বাধীনতার পর থেকে শীর্ষ আদালতের বিচারপতি হতে পেরেছেন ছ’জন নারী৷ ১৯৮৯ সালে প্রথম সুপ্রিম কোর্টে নারী বিচারপতি হন ফতিমা বিবি৷ এরপর একে একে একে সুজাতা মনোহর, রুমা পাল, জ্ঞান সুধা মিশ্রা, রঞ্জনা দেশাই শীর্ষ আদালতের বিচারকের দায়িত্ব পালণ করেছেন৷