ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাণনাশের ভয় দেখিয়ে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম রমজান (৩৫) ও ছামু (২৫)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১০টায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী নাইট ডিউটি করতে স্থানীয় একটি টেক্সটাইল মিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে একই দিন রাত ৩টার দিকে রমজান ও ছামু ফাঁকা বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী গৃহবধূর হাত বেঁধে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে ইনচার্জ ফজলুল হক জানান, ডিউটি শেষে ভুক্তভোগীর স্বামী বাড়িতে এলে তাকে অজ্ঞান অবস্থায় পান। পরে স্বামীকে বিস্তারিত জানালেও মানসম্মানের চিন্তা করে বিষয়টি গোপন রাখেন তারা।

তিনি আরও জানান, অভিযুক্তরা উল্টো মামলা না করতে নানানভাবে হুমকি দিতে থাকলে, তারা মামলা করার সিদ্ধান্ত নেন। মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে উপজেলার খাসেরকান্দী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।