ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শর্টসার্কিটের আগুনে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

মৌলভীবাজারের আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে কলেজছাত্রী শাহিনা বেগম (২৪) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের ভুজবল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় আহত হয়েছেন রোকেয়া বেগমের ছেলে মুন্না আজিজ (২২)। রোকেয়া বেগম ভুজবল গ্রামের মৃত ওয়াছির মিয়ার স্ত্রী।

 

পুলিশ বলছে, রোকেয়া বেগমের আধা পাকা ঘরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পরই স্থানীয় লোকজন বাড়িতে ছুটে যায়। কিন্তু ঘরে ঢোকার কলাপসিবল গেট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে  ঘরের আগুন নেভান সম্ভব হয়ন। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে অনেন। 

 

জানা গেছে, ঘটনাস্থলেই রোকেয়া বেগমের মেয়ে শাহিনা বেগম মারা যান। তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মা রোকেয়া বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। ছেলে মুন্না আজিজকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আজ সকালে। 

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে। মেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ছেলে মুন্নাকে চিকিৎসার জন্য ঢাকার পাঠানো হয়েছে।