ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৬:১৮:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টি-টোয়েন্টির অধিনায়ক সালমা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হল অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনকে। তবে ওয়ানডের নেতৃত্বে রুমানা আহমেদই থাকছে।

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলে লম্বা একটা সময় ধরেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সালমা খাতুন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। দুই বছর পর আবার জাতীয় দলের টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরানো হল সালমা খাতুনকে। 

 

২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরের আগে নেতৃত্বে পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফ্রিকা সফরে ৪, ৬, ৯, ১১ ও ১৪ মে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৭, ১৯ ও ২০ মে দুদল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।


বাংলাদেশ নারী দল : রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টোয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম।