ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় লুনা বেগম (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের ধানঘড়া শাপলা মিল এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার লিতু পরিবহনের স্বত্ত্বাধিকারী মিলন মিয়ার স্ত্রী। তাদের দুই মেয়ে রয়েছে।

স্থানীয়রা ও স্বজনেরা জানান, মঙ্গলবার বিকেলে লুনা বেগম তার শয়ন কক্ষে ঢোকেন। দীর্ঘ সময় রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান স্বজনেরা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পারিবারিক কলহের জেরে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।