সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সআওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম নাকি বেগম মতিয়া চৌধুরী, কে হচ্ছেন সংসদ উপনেতা? এমন আলোচনা ছিল সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর থেকেই। সব জল্পনার অবসান করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে তিনি বলেন, একজন নারীকেই সংসদ উপনেতা করবো।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর স্পষ্ট হয়ে গেছে, জাতীয় সংসদ উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এবিষয়ে সম্প্রতি জাগো নিউজের কথা হয় মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে করা হতে পারে সংসদ উপনেতা। তবে তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম বা বেগম মতিয়া চৌধুরীও আছেন আলোচনায়। সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এখন সেটি স্পষ্ট হয়ে গেলো।
