ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:০৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছড়া//হে ম ন্ত গা থা//আইরীন নিয়াজী মান্না

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৭ নভেম্বর ২০১৪ শুক্রবার | আপডেট: ০৯:৪৯ এএম, ৭ নভেম্বর ২০১৪ শুক্রবার

ঝিরঝিরা বাতাস এলে অতীত মনে পড়ে, হেমন্তেরই সকালবেলা মনটা কেমন করে। পৌষ-পাবনের পিঠার ধোঁয়ায় স্মৃতিরা দেয় হানা, থেকে থেকে মন কেনো যে যায় হয়ে আনমনা। হালকা শীতের পরশ এসে দেয় হৃদয়ে দোলা, এমন পরিবেশে কিছুই যা কী বলো ভোলা? শীতের কাঁথা জড়িয়ে গায়ে ঘুমিয়ে থাকি ঘরে, মনের বনের অচিন পাখি কিচিরমিচির করে। ঘর ছেড়ে যেই একলা আমি পা রাখিগো পথে, অতীত আরো উথলে ওঠে স্মৃতির মনোরথে। জারুল ফুলের মিষ্টি রঙে চোখ পড়ে যায় যেই, পথের দিকে তাকিয়ে দেখি গ্রামতো সবুজ নেই! ০৭.১১.২০১৪