তামিমের ব্যাটে ঝলক দেখাবেন রুমানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
জাতীয় দলের তারকা ক্রিকেটা তামিম ওয়ানডে দলের অধিনায়ক রুমানাকে নিজেও প্রিয় ব্যাট উপহার দিলেন। এতে মুগ্ধ রুমানা।
যে ব্যাট দিয়ে প্রতিপক্ষ বোলারদের নাস্তানুবুদ করেন দেশসেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, দলের প্রয়োজনে অসাধারণ সব ইনিংস উপহার দেন, সেই `সিএ` ব্র্যান্ডের ব্যাটটি এখন জাতীয় নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদের কাছে। অল-রাউন্ডার রুমানাও একই ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করেন। দুটি ব্যাট ছিল রুমানার। একটি কয়েকদিন আগে ভেঙে গেছে, আরেকটি অবিশ্বাস্যভাবে মিরপুরের ক্রীড়াপল্লি থেকে চুরি হয়ে গেছে।
এদিকে একদিন পরই ২৮ এপ্রিল দল নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিতে হবে রুমানাকে। কী করা যায় চিন্তা করতেই রুমানার মনে পড়ল তামিমের কথা। তামিম ইকবালও তো একই ব্যাট দিয়ে খেলেন। সাথে সাথে তার কাছে যান রুমানা। তামিম নিজের প্রিয় ব্যাটটা রুমানাকে উপহার দিয়ে দিলেন।
মুগ্ধ রুমানা ব্যাট নিয়ে ফিরে আসেন। সংবাদমাধ্যমের কাছে বলেন, `ভাবিনি ভাইয়া আমাকে এটা উপহার দেবে! এটা আমার কাছে এখন অনেক মূল্যবান। যক্ষের ধন বলতে পারেন। আমি চেষ্টা করব ব্যাটটার সম্মান রাখতে।`
