ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:২৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কিমের বোন ইয়ো উ. কোরিয়ার আগামী নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

গেল ফেব্রুয়ারিতেই সবার নজর কেড়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও তার ভাই কিম জং উন দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করতে তাকে পাঠিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে সেই সময় থেকেই দুই কোরিয়ার বরফ গলা শুরু হয়।

 

শুক্রবার দু’দেশের ঐতিহাসিক বৈঠকেও ভাইয়ের পাশেই দেখা গেল তাকে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইতিমধ্যেই বলতে শুরু করেছে, কিম জং উনের একমাত্র বোন কিম ইয়ো জং ধীরে ধীরে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হয়ে উঠছেন।

 

গত অক্টোবরে তাকে পলিটব্যুরোর গুরুত্বপূর্ণ পদে বসান কিম। তার পর থেকেই ভাইয়ের কর্মসঙ্গী তিনি। যে কোনো জরুরি বৈঠকে কিমের সঙ্গে থাকেন ইয়ো। মাস খানেক আগে কিমের বেইজিং সফরেও তার পাশে দেখা গিয়েছিল ইয়োকে। গতকালও তার ব্যতিক্রম হয়নি। কিমের সঙ্গে সীমান্ত পার হতে দেখা গিয়েছে তার বোনকে।

 

বৈঠকেও হাজির ছিলেন ইয়ো। পিস হাউস ভবনে রাখা অতিথিদের জন্য বইয়ে সই করার সময় ভাইকে কলম এগিয়ে দিতে দেখা গেছে তাকে। দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন যখন ইয়োর প্রশংসা করছিলেন তখন কিমের ৩০ বছর বয়সী বোনকে একটু রাঙা হতে দেখা গেছে।