ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৬:২৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এলএমএস কাপ ক্রিকেট : বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ান

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৬:০৭ পিএম, ২ মে ২০১৮ বুধবার

লাস্ট ম্যান স্টান্ডস (এলএমএস) কাপ আন্ত:বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে।

 

শুক্রবার কেরানিগঞ্জের হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি ৬৬ রানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইউনিভার্সিটি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শফিকুল ইসলাম। এছাড়া সায়মন আহমেদ ৩৩ এবং মাজহারুল ইসলাম করেন ২৮ রান। বিইউবিটি-র পক্ষে ইনজামামুল হক ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট পান।

 

১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিইউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটির শফিকুল ইসলাম এবং জহিরুল ইসলাম শাওনের মারাত্মক বোলিংয়ে ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করে। বিইউবিটি-র পক্ষে মেজবাহ ইসলাম সর্বোচ্চ ৩১ রান করেন। বিইউ’র শফিকুল ৩/১৯ এবং শাওন ৩/৮ উইকেট লাভ করেন।

 

ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটির শফিকুল ইসলাম এবং ওমর ফারুক। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এলএমএস কাপ ক্রিকেট টুর্ণামেন্টের নির্বাহী পরিচালক হাসিব আহমেদ।

 

প্রসঙ্গত এলএমএস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্টিত একটি আন্তর্জাতিক টুর্ণামেন্ট।