ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মা সেতু এলাকায় ৪ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ প্রান্তে এ দৃশ্য দেখা গেছে। এতে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার পদ্মা সেতুতে যানবাহনের চাপ এমনিতেই বেশি থাকে, তার মধ্যে আবার টানা তিন দিনের ছুটি। ফলে সেতুতে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাপ রয়েছে। তবে টোল আদায়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।