ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তাদের দুই সন্তান। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল জানান, দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম উল্লাসপুরে যাচ্ছিল মিলন। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় তাদের সন্তান আহত হয়েছে।

ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ নওগাঁ সদর থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।