ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শরীয়তপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে রুনা হাওলাদার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে আলাওলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুনা ওই ইউনিয়নের কান্দি গ্রামের মাহমুদ আলী সরকারের ছোট মেয়ে।

পুলিশ বলছে, শুক্রবার বিকেলে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রুনা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার জানিয়েছেন। নিহত রুনা মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন আবার ফিরে আসতেন বলে জানিয়েছে পরিবার।

গোসাইরহাট থানার উপপরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা চলমান।