পেরুতে সর্ববৃহৎ গণকবরের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২২ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০১:১০ এএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
শিশুদের গণকবরের সন্ধান পেয়েছেন পেরুর প্রত্নতত্ববিদরা। এর ফলে বিশ্বের সর্ববৃহৎ শিশু উৎসর্গ অনুষ্ঠানের বা বলিদানের প্রমাণ মিলেছে।
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে গণকবর থেকে শতাধিক শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎসর্গ করা এসব শিশুদের বয়স ছয় থেকে ১৫ বছরের মধ্যে।
প্রত্নতত্ববিদদের ধারণা, প্রায় ৫৫০ বছর আগে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এসব শিশুদের উৎসর্গ করে হত্যা করা হয়েছে।
