ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:২৯:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষকদের মুক্তি দেয়ায় প্রতিবাদে উত্তাল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

স্পেনে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়েছে উঠেছে দেশ। শনিবার এ রায়ের প্রতিবাদে দেশটির পাম্পলোনায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করল তারা।

 

আদালত পাঁচ ব্যক্তিকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করে। এ জন্য তাদের প্রত্যেককে নয় বছর করে কারাদন্ড দেন। কিন্তু পরে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেন আদালত। এইপাঁচ ব্যক্তি নিজেদের ‘উল্ফ প্যাক’ নামে একটি গ্রুপের সদস্য বলে দাবি করে।

 

আন্দোলনকারীদের অভিযোগ, আদালত আসামিদের প্রতি একটু বেশিই ‘দয়ালু’ হয়ে রায় দিয়েছেন। গত বৃহস্পতিবারের এ রায় স্পেনব্যাপী জাতীয় বিক্ষোভের জন্ম দেয়। প্রতিবাদমুখর হয়ে উঠে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোও।

 

এদিকে নির্যাতনের শিকার তরুণীর বয়স ১৮ বছর। তিনি গত ষাঁড়দৌড় উৎসবের সময় পাম্পলোনায় ধর্ষণের শিকার হন বলে দাবি করেন। তার ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার পর স্পেনজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘কুয়েনতালো’ বা ‘এটি বল’ আন্দোলনে যৌন নিগ্রহের শিকার অনেকেই তাদের অভিজ্ঞতা তুলে ধরছে।

 

স্পেনের সরকারি আইনজীবীরাও দাবি করেছেন, এ মামলায় আসামিদের কমপক্ষে ২০ বছরের জেল হওয়া উচিত ছিল।