ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নবজাতকের দুইটি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৫:০২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

ময়মনসিংহ শহর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের বাঘমারা এলাকার ড্রেন ও ভাটিকাশর এলাকার ডাস্টিবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ওই এলাকার দুটি ক্লিনিকে কে বা কারা অবৈধ গর্ভপাতের পর নবজাতক দুটি ড্রেনে ও ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

স্থানীয়রা নবজাতকের মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।