ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২১:৫৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্যসমাপ্ত সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

আগামী বুধবার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার একথা জানান।


প্রধানমন্ত্রী ১৫ থেকে ২২ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য এবং ২৬ থেকে ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন।

 

গতকাল রোববার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফল শেষে দেশে ফিরেছেন।