ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:৫২ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আজ সকালে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে বিলকিছ বেগম (৩৮) এবং তার ছেলে সোহেল রানা (১৭) ঘটনাস্থলে নিহত হন। নিহতরা ওই গ্রামের অাব্দুস ছালামের স্ত্রী ও ছেলে।

এছাড়া আব্দুস ছালাম (৫৫)  তার আরেক ছেলে আবু তারেক (২৫) ও একই গ্রামের গোলজার রহমান (৪৫) আহত হন। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ বজ্রপাতে নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।