কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৬ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম রোজিনা বেগম (২৮)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। তাদের দুইটি সন্তান রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার শাশুড়ির দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে অভিমান করে নিজ ঘরে আত্মহত্যা করেন রোজিনা।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
