ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:১৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্তানের শিক্ষার ব্যাপারে মায়েদের খোঁজ নিতে হবে : গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ১২:৩৪ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, স্কুলে আপনাদের সন্তানদের ঠিকমত শিক্ষা দেয়া হচ্ছে কিনা তা মায়েদেরই খোঁজ রাখতে হবে। আপনাদের দায়িত্ব শিক্ষকদের ওপর নজরদারি করা।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে উপজেলায় শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন মন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার শতভাগ শিশুকে বিদ্যালয়গামী করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা শুধু খোঁজ নিবেন শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা।

মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনের আগেই বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে সরকার। যেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হবে। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ বিহীন একটি ঘরও থাকবে না।