ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:২৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন ঘন্টা ছিলো না ফেসবুকের পোস্ট অপশন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪৯ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে ছবি, ভিডিও বা লিংক শেয়ার করার অপশনটি হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার দুপুর দেড়টা থেকে এ সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অপশনটি আবার পাওয়া যায়।

ফেসবুক পেজে পোস্ট করার অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল, নাকি কারিগরি কাজের জন্য অপশনটি পাওয়া যাচ্ছিল না, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

ফেসবুক পেজে শেয়ার অপশন কেন বন্ধ রাখা হলো—এ বিষয়ে ফেসবুকের সাপোর্টে জানতে চাওয়া হলেও জবাব আসেনি।

অবশ্য, দুপুর দেড়টা থেকে ফেসবুকের পোস্ট অপশন বন্ধ থাকলেও যেকোনো লিংক থেকে শেয়ার অপশনে গিয়ে নিউজ, ছবি বা ভিডিও ফেসবুক পেজে শেয়ার করা গেছে। আর বিকেল সাড়ে ৪টার পর এটা স্বাভাবিক হয়ে যায়। তবে ওই সময়ে ফেসবুক পেজে পোস্ট করতে সমস্যা হলেও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছবি, ভিডিও বা লিংক পোস্ট অপশনে গিয়ে শেয়ার করতে কোনো সমস্যা হয়নি।

ব্যক্তিগত তথ্য চুরি নিয়ে সম্প্রতি চাপের মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ জন্য মার্কিন সিনেটরদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্ককে।