ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে: মতিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাশে থাকতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তিনি সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেগম মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

বৈঠক থেকে বেরিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে উপনেতার পদটি শূন্য হয়।