ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
 
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বুড়িমারী ইউপির ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’