ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ 

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় মো. মাহবুব হোসেনকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়াা, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান। সূত্র : বাসস