বিদ্যুৎস্পর্শ হয়ে মা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪১ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
পটুয়াখালীতে বিদ্যুৎস্পর্শ হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর সন্তান রাজু (১৪) গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার কুয়াকাটায় উপজেলার আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী বশির হাওলাদারের স্ত্রী জাকিয়া (৩৫) ও শিশুসন্তান সিয়াম (৪)।
নিহতদের পরিবার ও প্রতিবেশীরা জানান, পাশের বাসা থেকে অবৈধ সংযোগ নিয়ে বশির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। সংযোগের কোনো লিকেজ থেকে তার টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রান্নাঘরের টিনের বেড়ার সঙ্গে হেলান দিলে কোলে থাকা শিশু সিয়ামসহ মা জাকিয়া বেগম নিহত হন। এর কিছুক্ষণ পরে ছেলে রাজু ঘরে এসে মা ও ভাইকে পড়ে থাকতে দেখে গায়ে হাত দিলে রাজুও বিদ্যুতায়িত হয়। এর পর রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে হাসপাতালে পাঠান।
