ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাড় কাঁপানো শীতে কাঁপছে তেঁতুলিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উপজেলাটিতে হাড় কাঁপানো এই শীতের পাশাপাশি দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যা ৬টায় দেয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি মৌলভীবাজার জেলা ছাড়াও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলাসহ মোট ২১ জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে।