ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।


শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকে আছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়ে। তবে বিকেল থেকে আবার ঠান্ডা জেঁকে বসে। সন্ধ্যা এবং রাতে সেই ঠান্ডা তীব্রতা ছড়ায়।

জেলায় কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। শীতের তীব্রতায় জবুথবু জনজীবন