কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩২ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৪৮ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
ঢাকার কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা হক (৫০) নামে এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে তাজুল ইসলাম শাওনকে (২৮) আটক করেছে।
আজ শুক্রবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন বি ব্লকের ৩ নম্বর বাড়ির ৪ তলায় এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেব মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের ছেলে শাওন মানসিক প্রতিবন্ধী। ভোরে একটি ছুরি দিয়ে সে তার মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই জাকারিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
