ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চলতি বছরের সেপ্টেম্বরে দুই দিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন তিনি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনার এই সফর।

এর আগে, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর চারদিনের সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা।

এদিকে, জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার।