কোনো অলৌকিক প্রার্থী যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না : মিশেল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্ষ্ট লেডি মিশেল ওবামা বলেছেন, কোনো অলৌকিক প্রার্থী যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না।
এ সময় আমেরিকাকে রক্ষায় কোনো অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
লস এঞ্জেলেসে শনিবার ইউনাইটেড স্টেট অব উইমেন সামিটে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।উইমেন সামিটে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্ষ্ট লেডিকে একজন রক স্টারের মতোই অভিনন্দিত করা হয়। এতে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিল। খবর এএফপি’র।
মিশেল বলেন ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো’। তিনি নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘আমাদের রক্ষায় আমরা কোন একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেন নি।’
তিনি বলেন, নিজেদের রক্ষায় আমাদের নিজেদেরই এক হয়ে কাজ করতে হবে। কোন রকম নির্ভশীলতার প্রয়োজন নেই।
অনুষ্ঠানে অভিনেত্রী জেন ফন্ডা ও মি টু আন্দোলনের নেত্রী তারানা ব্রুক বক্তব্য রাখেন।
ওই অনুষ্ঠানে তার এ ধরনের বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। এদিকে তার এই আহ্বান সে ধারণাকে নাকচ করে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
