শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৪১ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে শারমিন আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নিজপাড়া এসইএসডিপি মডেল বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন। আজ সকালে তিন বান্ধবীসহ বাগিচাপুর গ্রাম থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো সে। বাড়ির কাছাকাছি আসলে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় শারমিন অচেতন হয়ে পড়ে। আহত হয় রাদিয়া আক্তার রিপা নামে আরেক জন। গুরুতর আহত শারমিনকে দ্রুত নালিতাবাড়ী সদর হাসপাতালে আনা হলে প্রাথমিক চেষ্টার পর ডাক্তার মেহেদী হাসান তাকে মৃত ষোষণা করেন। নিহত শারমিন উপজেলার রুহিপাগারিয়া গ্রামের হাফেজ সোহেল মিয়ার বড় মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান জানান, শারমিন মেধাবী ছাত্রী। সকালে প্রাইভেট পড়তে গিয়ে সে বজ্রপাতের শিকার হয়। শারমিনের তিন বোনদের মধ্যে সবার বড়। তার মৃত্যুতে পরিবার সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
