ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:১০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজেরিয়ায় শিশুসহ ৫১ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৮:১৫ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কাদুনা প্রদেশের বিরনিন গোয়ারি এলাকার গোয়াসকার গ্রামে শিশুসহ ৫১ জনকে গলা কেটে হত্যা করেছে একদল দস্যু। এ সময় হামলাকারীরা গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।

 

মৃতদেহের মধ্যে ১০ বছরের নিচে শিশুও রয়েছে। কিছু কিছু মৃতদেহকে বিকৃতি করেছে দলটি। গত শনিবারের এ হামলায় বেচে যাওয়া গ্রামবাসীরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

 

জানা গেছে, ওই এলাকায় প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তবে এবারের হামলাটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এ কারণে এ ধরনের হামলাকারীদের মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর সাবেক এক সদস্যসহ ভিকটিমরা মিলে একটি টিম গঠন করেছে। যারা সুসজ্জিত গরু চোরদের সঙ্গে লড়াই করে। কিন্তু তাতেও লাভ হয় নি।

 

গোয়াসকার এক বাসিন্দা জানিয়েছেন, শনিবারের হামলাকারীরা আগে গবাদি পশু চুরি করতো। কিন্তু তারা এখন দস্যুতায় নেমেছে। এর আগে গত মাসে বিরিন গোয়ারি এলাকায় বন্দুকধারীদের এক হামলায় ১৪ জন খনি শ্রমিক নিহত হয়।

 

শেষ পর্যন্ত উপায় না পেয়ে স্থানীয়রা জামফারা প্রদেশের সীমান্তের সঙ্গে আরও পুলিশ ও সেনা মোতায়েনের জন্য দেশের প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি আহ্বান জানিয়েছেন ।