ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:২৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডায়াবেটিস রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৪ শুক্রবার | আপডেট: ০৭:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৪ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ সংশ্লিষ্ট সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার ডায়াবেটিসসহ সব ধরনের রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন ও নতুন নতুন হাসপাতাল স্থাপন করা হয়েছে। হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৪ উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান। তিনি বলেন, সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস্ নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশুস্বাস্থ্যের উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যখাতে সাফল্যের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ ‘জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড’ ও ‘সাউথ সাউথ অ্যাওয়ার্ড’ পেয়েছে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য উল্লেখ করে তিনি বলেন,“আর এজন্য দরকার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, কায়িক পরিশ্রম বা নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করা। ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব”। প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৪ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। ১৪.১১.২০১৪prime-pm