ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:১২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইভটিজিংয়ের দায়ে এক মাসের জেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৪ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক কলেজ ছাত্রকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই ছাত্রের নাম জাকির হোসেন মোড়ল। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজৈরের আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জব্বার মোড়লের ছেলে তিতুমির কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের এম এ শেষ বর্ষের ছাত্র জাকির হোসেন (২৫) আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে আগে থেকেই উত্যক্ত করে আসছিল।

ঐ ছাত্রী স্কুলে গেলে জাকির হোসেন বিদ্যালয়ের মধ্যে ঢুকে সপ্তম শ্রেণির ঐ ছাত্রীসহ অষ্টম শ্রেণির আরেক ছাত্রীকে উত্যক্ত করলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর সহকারী কমিশনার (ভূমি) মোশারেফ হোসেন পুলিশ প্রশাসন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উত্যক্তকারী জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।