ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওএমএসের পণ্য কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে ওএমসের পণ্য কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কোনো ধরনের অব্যবস্থাপনা থাকলে তা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ট্রেডিং করপোরেশনের (টিসিবি) অধীনে ওএমএসের পণ্য বিক্রিতে কিছু অনিয়ম বা অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। এগুলো দূর করে সুষ্ঠু ব্যবস্থাপনা আনতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা এখন কার্ড দেয়ার বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করব। এ ছাড়া বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান সচিব।