ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:০৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যাত্রীকে ধর্ষণ, উবারচালকের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

যুক্তরাজ্যের লন্ডনে ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের দায়ে এক উবার চালককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মোহাম্মদ দুরানি (৩৮) নামের অভিযুক্ত ওই চালকের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারপতি ডেভিড টমলিনসন।


ডেভিড টমলিনসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মেট্রোর খবরে বলা হয়, গত বছর জুলাইয়ে নেশাগ্রস্থ এক নারী যাত্রীকে গাড়িতে তোলেন দুরানি। গাড়িতে উঠেই ওই নারী ঘুমিয়ে পড়েন। এ সময় চালক দুরানি তার কিছু ছবি তোলেন।

 

এরপর ‘মানসিক ভারসাম্য’ হারিয়ে দুরানি গাড়ির পেছনের সিটে ঘুমন্ত ওই যাত্রীকে ধর্ষণ করেন ও নগ্ন অবস্থায় বেশ কিছু সেলফি তোলেন বলে জানান বিচারপতি।


এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে মামলা করলে গতকাল এর রায় ঘোষণা করে আদালত। ধর্ষণের দায়ে দুরানিকে ১২ বছরের কারাদণ্ড কারাদণ্ড দেয়া হয়েছে।