ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২০:৪৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কর্মশালা শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ শেষে গত রাতে দেশে ফিরেন তিনি।


সিঙ্গাপুরে অনুষ্ঠিত রাজারত্মম স্কুল অব ইনটারন্যাশনাল স্টাডিজ, ডব্লিউটিও সেক্রেটারিয়েট এবং সেন্টার ফর মাল্টিলেটারিজম আয়োজিত ’সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৮’ এ অংশগ্রহণ করেন তিনি। গত ৭-৯ মে তিনদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 


স্পিকারকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।