ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২০:৪৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিডিও কলে সবাইকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৬ এএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াকে ধন্যবাদ জানান। বিশেষ করে কক্ষপথ ভাড়া দেয়ার জন্য রাশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের শুভক্ষণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারের কেপ কেনাভেরালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ অন্যরা।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়ের ফোনে ভিডিও কল করে তার শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।