ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়া : একই পরিবারের ৭ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ১১:২৮ এএম, ১২ মে ২০১৮ শনিবার

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে একই পরিবারের তিন প্রজন্মের সাতজনের লাশ পাওয়া গেছে।পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার পর এটি একটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

শুক্রবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের মার্গারেট রিভার এলাকার কাছের একটি বাড়িতে পুলিশ ওই পরিবারের চার শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর এএফপি’র।

 

২২ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা।  গত রাতে খবরটি প্আরকাশিত হওয়ার পর আজ শনিবার দেশটির জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের কাছে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা।


পুলিশ নিহতদের পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রতিবেশীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, নিহতরা হলেন, ক্যাটরিনা মাইলস নামের এক নারী, তার আট থেকে ১৩ বছর বয়সী শিশু ও তার বাবা-মা।



লাশগুলোর কাছে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় কাউকে সন্দেহ করছে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি। নিশ্চিত না হলেও তারা একে হত্যার পর আত্মহত্যার ঘটনা মনে করছে।