ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:৩৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবিবাহিত নারীরা জাপানের বোঝা : কানজি কাতো

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৭ এএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৩০ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কানজি কাতো বলেছেন, অবিবাহিত নারীরা দেশের জন্য বোঝা। সম্প্রতি দলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন।

 

দেশের নারীদের নিয়ে এ ধরনের উটকো মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। কানজির ভাষ্যমতে, সম্প্রতি জাপানিদের সন্তান জন্মদানের হার কমে যাওয়াটা এক বিপর্যয়কর পরিস্থিতি। এ জন্য অবিবাহিত নারীরাই দায়ী ।

 

কাতো জানান, তাকে একটি বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে বলা হয়েছিল। তিনি তার বক্তব্যে নবদম্পতিকে কমপক্ষে তিনটি সন্তান জন্মদানে উৎসাহিত করেছিলেন। তবে যেসব নারী বিয়ে করতে চান না তারা ওই সময় এর প্রতিবাদ করেছিল।

 

কাতোর মতে, নারীরা যদি বিয়ে না করে তাহলে তারা সন্তান নিতে সক্ষম হবে না এবং তাদের বৃদ্ধ বয়সে অন্যের সন্তানদের করের টাকায় বৃদ্ধ নিবাসে থাকতে হবে।

 

তবে কাতো তার বক্তব্যের স্বপক্ষের কাউকে খুজে পাননি। বরং তার এ বক্তব্য নিয়ে চারদিকে সমালোচনার পাশাপাশি তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতারাও বিষয়টি সহজভাবে নেন নি।