ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৮ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘরে আগুন লেগে দুই সন্তানসহ সোমা আক্তার নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত দুই সন্তান হলো: অনিয়া (১০) ও ওমর (৩ )। আগুনে আহত স্বামী ওলি বক্সকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামের বাসচালক ওলি বক্স তার স্ত্রী সোমা আক্তার, ১০ বছর বয়সি মেয়ে ওমিয়া এবং পাঁচ বছর বয়সি ছেলে ওমরকে সঙ্গে নিয়ে নিজেদের টিন শেড ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে আকস্মিকভাবে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে তিনজনের মৃত্যু হয়।

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে টিন সেড ঘর পুড়ে যায়। এতে সেখানে পরিবারের অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনজন। আগুনে আহত স্বামী ওলি বক্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।