ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ২১:৩৪:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আন্তর্জাতিক নার্স দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার

আজ শনিবার আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত উদযাপন করা হচ্ছে। ১৯৭৪ সাল থেকে আমাদের দেশে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন দিবসটি পালন করে আসছে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক, উদ্ভাবক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।

আজ শনিবার মুগদায় জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার জানান, জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান উদ্বোধনের পর শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারীর নির্দেশনায় সারা দেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ৯ দফা দাবি জানিয়েছে। দাবিতে নার্সদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রস্তাব রয়েছে।