আসছে মেয়েদের আইপিএল
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার
চলতি আইপিএলের মাঝে আগামী ২২ মে মেয়েদের আইপিএল ধাঁচের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ গত ফেব্রুয়ারিতে জানানো হয়েছিল একাদশ আইপিএল-এর প্লে-অফ চলাকালীন পরীক্ষামূলকভাবে মেয়েদের কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চলেছে ক্রিকেট বোর্ড৷ তারই ফলস্বরুপ এ আয়োজন।
আফ্রিকান সাফারিতে ভারতিয় মেয়েদের মারকুটে পারফরমেন্স পর মেয়েদের আইপিএল নিয়ে নড়েচড়ে বসেছিল ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা৷
কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-এর চেয়ারম্যান বিনোদ রাই এরআগে জানিয়েছিলেন, ‘আমরা কিছু প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে চলেছি সেগুলোতে সাফল্য পেলে বিসিসিআই মেয়েদের টি-টোয়েন্টি লিগের আয়োজন করবে৷ মহিলা ক্রিকেটারদেরও আইপিএল প্রাপ্য৷’
এই ম্যাটটি টিভিতেও সম্প্রচার করা হবে আইপিএলের সঙ্গেই৷ পরীক্ষামূলকভাবে এই ম্যাচের আয়োজন করে বিসিসিআই বুঝে নিতে চাইছে মেয়েদের আইপিএলের জন্য ভারতীয় দর্শকরা কতটা প্রস্তুত৷
