ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩’ এর উদ্বেধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিট উদ্বোধন করেন তিনি। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৩ মার্চ পর্যন্ত। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এই সম্মেলনের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভূটান, সংযুক্ত আরব আমীরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২শ’র বেশি বিদেশী বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন এবং রপ্তানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশীদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক এই সম্মেলনে ১২টি দেশের মন্ত্রীবর্গ অংশ নিয়েছেন।