ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথম কোনো সিরিজ জিতল লাল সবুজের বাংলাদেশ।

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।

চট্টগ্রামে ফিফটির ইনিংস খেলে নাজমুল শান্ত প্রথম ম্যাচ জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও তিনি খেলেছেন ৪৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। এ খেলায় মেহেদি মিরাজ ঝলকে উঠেছে।

ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। তবে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে শেষ সময়ে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।