ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী 

বাসসঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুদের কথা বিবেচনায় নিয়েই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ্য, স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী।

সরকারপ্রধান বলেন, শিশুদের শরীরচর্চা, খেলাধুলায় নজর দিতে হবে। অভিভাবক ও শিক্ষকদের মেনে চলতে হবে। হতে হবে মানবিক গুণসম্পন্ন ও সহানুভূতিশীল। আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠবে শিশুরা। মানুষের জন্য কাজ করবে—সেভাবেই গড়ে উঠতে হবে।

তিনি বলেন, জাতির পিতার আদর্শেই শিশুদের বিনামূল্যে বই ও উপবৃত্তি তুলে দিচ্ছে আওয়ামী লীগ।