মাকে ‘লিভার’ দান করলেন সন্তান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
মাকে ‘লিভার’ বা যকৃত দান করে প্রাণে বাচালেন এক সন্তান। মার প্রতি ভালবাসার এই প্রকৃষ্ট নজির স্থাপন করেছেন চীনের জাই নামের এক ব্যক্তি। গত ১২ এপ্রিল সাংহাই হাসপাতালে জাইয়ের মায়ের লিভার ট্রান্সফরমেশন বেশ সফলভাবেই সম্পন্ন হয়। ঠিক এক মাস পর আজ রোববার মা দিবসে চিকিৎসকরা জানালেন তার মা পুরোপুরি সুস্থ্য আছেন।
জাইয়ের মা দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার অন্ত্র একেবারেই কাজ করছিল না। এমনকি লিভারও তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছিল প্রায়। সে হিসেবে বাঁচার আশা ছিল না বললেই চলে। লিভার বদল করলে বাঁচার সম্ভাবনা থাকবে বলে জানান চিকিৎসকরা।
জাই ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিলেন। তার বাবাও ক্যান্সারের রোগী ছিলেন। বাবাকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। বাবার স্নেহ খুব বেশি পাওয়া হয় নি তার। তাই আর কিছুতেই তিনি তার মা’কে হারাতে চান নি। এজন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। যেভাবেই হোক তার মাকে বাঁচাতে হবে।
মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আনলেন সন্তান জাই। পণ করলেন নিজের মাকে সারাজীবনই কাছে রাখবেন। জাই যেন বিশ্বের সব সন্তানদের মুখ আজকের মা দিবসে গর্বে উজ্জ্বল করলেন। বিশ্ব মা দিবসে একজন সন্তানের পক্ষ থেকে একজন মায়ের জন্য এর চেয়ে বড় উপহার আর কিইবা হতে পারে।
